নিজস্ব প্রতিবেদক: বরিশাল//
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
বরিশাল সদর ৫ আসনের এমপি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম
এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন

