//এম মুরশীদ আলী, খুলনা //
রূপসায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টিম গঠনপূর্বক আলোচনা সভা গত ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বলা হয়- আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটা উপজেলায় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের টিম গঠনের রেজিষ্ট্রেশন চলছে, যা আগামী ২৭ এপ্রিল শেষ হবে। এক্ষেত্রে যাদের জন্ম মে ২০১২ হতে মে ২০২৬ এর মধ্যে হবে তারাই রেজিষ্টেশন করতে পারবে। এব্যাপারে প্রতি স্কুলের ক্রীড়া শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যানগণকে সদস্য সংগ্রহের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মুহা: আবুল কাশেম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, হাসপাতাল প্রতিনিধি ডাঃ মো. আলামিন, এমপির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, প্রভাষক বাঁশির আহম্মেদ লালু, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইউশা মোল্লা, খবির উদ্দিন, তৌহিদ উদ্দিন প্রমুখ।

