কুষ্টিয়ায় হোটেল ও দোকান কর্মচারীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ায় হোটেল ও দোকান কর্মচারীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

//নিজস্ব প্রতিনিধি//

বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব থেকে দেশের জনগণকে নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত লকডাউন চলমান থাকায় খাবার হোটেল ও ছোটবড় অনেক দোকান বন্ধ ছিল।এ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন প্রতিষ্ঠানের মালিক ও দোকানের কর্মচারীগণ।

আর তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কুষ্টিয়া জেলার ক্ষতিগ্রস্থ,কর্মহীন,অসচ্ছল, দুঃস্থ হোটেল ও দোকানের কর্মচারীদের দুর্দশা লাঘবের জন্য আজ ১৮ আগস্ট-২০২১ রোজ বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০০ জনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার( কুষ্টিয়া সদর)সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *