//এম মুরশীদ আলী//
হামের প্রাদুর্ভাব রোধে জরুরী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত, অর্থাৎ ৩ সপ্তাহ ব্যাপী কার্যক্রম সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। রূপসায় ২১২০৫ জন শিশুর মধ্যে প্রথমদিন টিকা নিল ৭৬৪ জন শিশু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য অনুযায়ী, সমগ্র রূপসা উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে শিশুদের জরুরি হাম রুবেলা টিকা বিনামূল্যে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি স্থায়ী কেন্দ্র ব্যতীত প্রতি ইউনিয়নে ২৪ টি করে অস্থায়ী কেন্দ্র করা হয়েছে। তাছাড়া, প্রাক-প্রাথমিক প্লে, নার্সারি ও ইবতেদায়ীর শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে। এ সকল টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুরা টিকা কর্মসূচির আওতায় থাকবে। রূপসায় মোট- শিশু ২১ হাজার ২ শত ৫ জন। তারমধ্যে ছেলে ১০ হাজার ৬ শত ৬১ জন এবং মেয়ে শিশু ১০ হাজার ৫ শত ৪৪ জন।
চিকিৎসকরা জানান- শিশুদের জন্য সবচেয়ে বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুকে টিকা দেয়ার পাশাপাশি নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবারের। হাম হলে ভয় বা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে প্রতিটি-শিশুর জন্য হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ এবং প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদ্বারা প্রদান করা হচ্ছে। অভিভাবকগণ নিশ্চিন্তায় বাচ্চাকে টিকা দিতে পরামর্শ প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্র-১টি ব্যতীত ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী কেন্দ্র ১২০ টিতে টিকাদান কার্যক্রম চলবে।

