বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

এবার ঈদ-উল ফিতরে বরিশালের দর্শনীয় সব স্থানগুলো উন্মুক্ত থাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৫মে) বিকেল থে‌কে নগরীর বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন,দুর্গাসাগর, প্লানেট ওয়ার্ল্ড, শিশুপার্ক,মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক গুটিয়া মসজিদসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের উপ‌স্থিত ছিল চোখে পড়ার মতই।  মহামারী করোনা ভাইরাসের কারণে টানা দুই বছর পর নগরবাসী মুক্ত বাতাসে প্রাণ খুলে নিশ্বাস নিতে পারছেন দর্শনার্থীরা।

এখন করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পার্কে শিশুসহ সব বয়সী মানুষের চাপ বেড়েছে।

প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কে ঘুরতে আসা রনি ও নুপুর আক্তার জানান, করোনার কারণে গত দুই বছর ঈদে বাচ্চাদের নিয়ে বরিশালে আসতে পারেননি। কিন্তু এবার করোনার সংক্রমণ না থাকায় আমরা ঝালকাঠি থেকে ব‌রিশালে ঘুরতে এসেছি।  আর ঈদের প্রথম দিন বৃষ্টি থাকায় ঘুরতে বের হইনি আজ ঈদের তৃতীয় দিন বিকেলে নিজেদের সন্তানসহ স্বজনদের নিয়ে ঘুরতে বের হলাম। কীর্তনখোলা নদীর তীর ঘুরে মুক্ত বাতাসে মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। রুবেল নামে এক ব্যক্তি বলেন, দুই বছর আমরা করোনা মহামারির মধ্যে ছিলাম। ঘরের বাইরে খুব বেশি বের হতে পারিনি। এবার করোনা সংক্রমণ অনেক কম,নাই বল্লেই চলে। তাই স্ব পরিবার ও  বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছি। এছাড়াও রিয়া আক্তার বলেন,ঈদের প্রথম দিন নামাজ অনু‌ষ্ঠিত হওয়ার পর বরিশালে ঝড় হয়েছে। দমকা বাতাসসহ দফায় দফায় কয়েকবার বৃষ্টিও হয়েছে। বৈরী আবহাওয়ার  কারনে মানুষজন ঘরের বাইরে বের হতে পারে নায়। তাই আজ আমার স্ব পরিবার পরিজন নিয়ে ঈদের তৃতীয় দিনে ঈদ উদযাপন করতে কীর্তনখোলা নদী তীর আসছি।

English Dainikbiswa

ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে- চাবি ভেঙে মানেকি…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *