রাণীশংকৈলে মাদক প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদক প্রতিরোধে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে(২৮ জুন) মঙ্গলবার মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএসও সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন।কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতা, জন প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।কর্মশালার বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়। পরে বিভিন্ন গ্রুপে বিভক্ত অংশগ্রহণকারিরা তাদের লিখিত সুপারিশমালা জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *