//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী ড.প্রদীপ কুমার দে মতবিনিময় সভা করেছেন। ১২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা: এসএম ফারুক আহমেদ, সাধারণ-সম্পাদক মোজাফফার আহমেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য- মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ: মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হ্নদয়, সদস্য- মোঃ শফিকুল ইসলাম পিকুল, রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিস, আশরাফুল আলম লিপু, শেখ জাবেদ আলী, মোঃ কামাল হোসেন, জাহিদ হোসেন লিটন প্রমূখ।

