মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে আবদুল্লাহ হাসান জিহাদ (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে । নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ পায়নি তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১২ই সেপ্টেম্বর (সোমবার )অভয়নগর থানায় সাধারণ ডায়েরী করেন তার পিতা আব্দুর রহিম মজুমদার।
সে অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনিয়নের বারান্দী গ্রামের আব্দুর রহিম মজুমদারের ছেলে। আব্দুল্লাহ হাসান জিহাদ পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন ছাত্র । অভয়নগর থানা জিডি নং ৫৬২। তারিখ ১২/৯/২২। জিডি সূত্র জানা যায়, গত ২ সেপ্টেম্বর( শুক্রবার) বিকালে ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় জিহাদ।
কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মুঠোফোনঃ- ০১৭১৮৮৬৮২৩৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছেন তার নানা শেখ মনিরুজ্জামান।

