//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় নওয়াপাড়া আকিজ সিটি দরবার হলে নওয়াপাড়াবাসীদের জন্য ব্যাংকিং খাত ও সেবাকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য এই শহরে এ শাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নওয়াপাড়া আকিজ সিটি ১১০তম শাখার শুভ উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, ঢাকা ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার, মোঃ হায়াতুজ্জামান, নওয়াপাড়া আকিজ সিটি শাখার ব্যবস্থাপক রাজিব হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান, জেলা পরিষদ সদস্য প্রার্থী আব্দুর রউফ মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়সহ ব্যবসায়ীবৃন্দ, আকিজ জুট মিলের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা ব্যাংকের অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।

