//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর সাবেক স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সালাহ উদ্দিন ইউসুফ এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যলয়ে বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন্যেনের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্ত জোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, হাসনা হেনা, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাও: আ: গফুর।

