মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
অভয়নগরে ইলেকট্রিক শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর (বৃহস্পতিবার) জননী ইলেকট্রিকের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শেখ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের সভাপতি মহিউল ইসলাম, জননী ইলেকট্রিকের স্বতাধিকারী খালেকুজ্জামান মিলন, উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের উপদেষ্টা শওকত হোসেন, শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম জহির, আলীউদ্দজ্জামান বাবু, আসাদ হোসেনসহ ইলেকট্রিক শ্রমিককেরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

