অভয়নগরে ছাদ থেকে পড়ে আহত শিশু শিক্ষার্থী শুভজিৎ বাচঁতে চায়

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ছাঁদ থেকে পড়ে আহত শিশু শিক্ষার্থী শুভজিৎ (০৮) বাচঁতে চায়। সে আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। সে উপজেলার রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র। ২২ অক্টোবর (শনিবার) দুপুরে ছাদ থেকে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা খারাপের দিক গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে খুলনায় প্রেরণ করেন। পরে তার মাথায় প্রচন্ড ভাবে মারাত্মক জখম হওয়াতে তাৎক্ষণিক ভাবে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অপারেশন করা হয়েছে। মাথায় জল জমে আছে । শুভজিৎ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের গরীব পান চাষী মিঠুন পালের পুত্র। রাজ টেক্সটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে ছাত্রটির জন্য উক্ত মেডিকল কলেজ হাসপাতালে টাকা খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। অনেকের কাছ থেকে ধার দেনা করে এবং সুদ নিয়ে কিছু টাকা দিতে পারলেও বাকি টাকা পরিশাধ করা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে । হাসপাতাল থেকে শুভজিৎএর রিলিজ পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তার পরিবার এলাকার বিত্তবান মানুষের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। শিশুটির পিতা মিঠুন পালের পার্সানাল নগদ নাম্বার ০১৭৬৫-০৬৮৫৯৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *