নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুমুরিয়ায় পালিত হল বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুমুরিয়ায় পালিত হল বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বৈশাখী টেলিভিশনের ১৮ তম বর্ষে পর্দাপনে  ২৭ ডিসেম্বর  মঙ্গলবার সকালে খুলনা প্রতিনিধির আয়োজনে নানা অনুষ্ঠান মধ‍্যেদিয়ে পালিত   হয়েছে। ডুমুরিয়া  অফিসার্স ক্লাবে আয়োজিত আনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালিন ২০ মে  দেশের বৃহৎ গণহত্যাস্থল চুকনগর গণহত্যার সময়ে মৃত মায়ের দুগ্ধপানকারি শিশু সুন্দরী বালাকে সম্মাননা,  র‌্যালি, ও কেক কাটা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শরীফ আসিফ রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। কেক কাটেন গণহত্যায় বেঁচে যাওয়া সেইদিনকার শিশু সুন্দরী বালা।

অনুষ্ঠাানে অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দীক, সহকারি কমিশনার ভূমি আফরোজ শাহিন খসরু, উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধনজ্য় কুমার মন্ডল,  বিআরডিবির চেয়ারম্যান সরদার আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক জি এম আমানুল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর অধলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,  সাংবাদিক আব্দূল লতিফ মোড়ল,  এম এ এরশাদ, রুহুল আমিন, গৌতম রাহা, জাহিদুর রহমান বিপ্লব,  শেখ আব্দুস সালাম.  উদয় চক্রবর্তি, গাজী আব্দুল কুদ্দুস, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, বটিয়াঘাটার উন্নয়ন কর্মী প্রদীপ চন্দ্র হীরা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বৈশাখী টেলিভিশনে ১৮ তম বর্ষে পদার্পনে এই উদ্যোগ স্বাগত জানান স্থানীয় নারী জনপ্রতিনিধি  ও সংবর্ধিত সুন্দরী বালা।  উল্লেখ্য  জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গণহত্যার ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপনে এ  উদ্যোগ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *