অভয়নগরে নবাগত ওসি’র ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

অভয়নগরে নবাগত ওসি’র ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ মতবিনিময় করেছেন।

রবিবার (১৪ মে) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অফিস কক্ষে সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জি. সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য আক্তারুজ্জামান, গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি প্রমুখ।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভয়নগরের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি।

সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *