//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
চিংড়ি চাষ ও হ্যাচারীর বায়ো নিরাপত্তা বিষয়ে এক সেমিনার ১৮ মে বৃহস্পতিবার সকালে খুলনা মৎস্য উৎপাদন খামার কার্যালযের হলরুমে অনুষ্ঠিত হয। বিপিসি মৎস্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে খুলনার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও হ্যাচারী পোনা উৎপাদন মালিকগন উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন খুলনা মৎস্য দপ্তরের ডেপুটি ডাইক্টের জাহাঙ্গীর আলম,বানিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ, শাব মেম্বার শহিদুল ফারুক সাচী, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, কক্সবাজার হ্যাচারী মালিক বাবর আলী বটিয়াঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো:মনিরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথি বলেন
নিরাপদ খাদ্য চাই সুস্থ ও সুন্দুর জীবন গড়তে সকলকে কাজ করতে হবে। প্রকৃতির বিরুপ পরিবেশ জীব বৈচিত্র্য ও বৈশ্বিক দিক বিবেচনা করে সামনের দিকে যেতে হবে।

