//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া ঐতিহ্যবাহী ক্লাবের সম্মানিত সদমস্য মহুরুম নূরুল ইসলাম সরদার, শেখ নাজিবুর রহমান ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেনের মৃত্যুতে আজ সোমবার ২৫ সেপ্টেম্বর সকালে ক্লাব ভবনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন কচির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আছসার হোসেন জোয়াদ্দার, গাজী মোহাম্মদ রফি, শাহানেওয়াজ হোসেন, আব্দুল লতিফ জমাদ্দার, সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, হারুনার রশিদ, খান আনিচুর রহমান, শেখ জামিল আক্তার লেলিন, মাসুদ রানা নান্টু, আনিচুর রহমান বিশ্বাস, শেখ কামরুজ্জামান টিপু, শেখ মোশাররফ হোসেন, মনির হোসেন খান, শেখ ইকবাল হোসেন, নাইম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

