চট্টগ্রামের বাশঁখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক- পুলিশ সংঘর্ষে নিহত ৭ শ্রমিকের পরিবারকে ২ লাখ ও ঘটনায় আহতদের মধ্যে ২২ শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার দুপর একটার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেয়া হয়। চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এতে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম- ১৬ (বাশঁখালী ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শক অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক আবদুলাহ আল সাকিব মুবাররাত, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিনর ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
উলেখ্য, গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাশঁখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্র”প এস আলম ও চীনা প্রতিষ্টান সেফকো ত্রি- পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অর্থায়নে এসএস পাওয়ার পান্ট নামের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক- পুলিশ সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত ও অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

