অভয়নগরে বিল্ডিং এর কাজ করার সময় ফলসছাদ ভেঙ্গে ১ শ্রমিকের মৃৃৃত্যু

অভয়নগরে বিল্ডিং এর কাজ করার সময় ফলসছাদ ভেঙ্গে ১ শ্রমিকের মৃৃৃত্যু

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার পৌর নওয়াপাড়া ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামে (ধোপাপাড়া কুন্ডুবাড়ি) কাজ করার সময় মোঃ আক্তার হোসেন (৪০) নামে এক ইমারত শ্রমিকের মৃৃৃত্যু হয়েছে ৷
জানাগেছে, ৩০ জুন (বুধবার) দুপুরে বুইকরা গ্রামে ধোপাপাড়া এলাকায় কুন্ডু বাড়িতে রডের কাজ করার সময় তার গায়ের উপর ঘরের ফলসছাদ ভেঙ্গে নিচে চাপা পড়ে ৷  বুকে রড ঢুকে পেছন থেকে বের হয়ে যায় ৷
তাৎক্ষনিক তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃৃৃৃত্যু ঘোষণা করেন ৷ নিহত আক্তার হোসেন দেয়াপাড়া মজেনপাড়া গ্রামের আব্দুল মজিদ মোড়লের  ছেলে ৷
এ ব্যাপারে অভয়নগর থানার এস আই রিয়াজ হোসেন দৈনিক বিশ্বকে  জানান, মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য লাশ থানায় আনা হয়েছে ৷ ময়না তদন্তের শেষে জানা যাবে কি কারনে তার মৃৃৃত্যু হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *