খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ করতে এসে সাবেক রাষ্টপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সেই হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা।
আইভী রহমানকে স্মরণ করে বলেন, ১৫, ২১ ও ২৪ আগষ্টে আইভী রহমানসহ সকল শহিদদের সবাইকে স্মরণ করছি। এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। নারী নেতৃত্বের অহংকার ছিলেন আইভি রহমান। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারী নেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে ২৪আগষ্ট সন্ধ্যায় খুলনাস্থ দলীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএম এ সালাম বলেন, আওয়ামী লীগ সরকার নারীদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। সেদিন বিএনপি-জামায়াত জোট সরকার আজকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা চালিয়েছিল।
বিশেষ অতিথির বক্তৃতায় সারমিন সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে আমাদের কাজ করতে হবে। তার সকল কর্ম আমাদের কাছে স্বরনীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক সাথে দলের জন্য কাজ করতে হবে। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।
জেলা আওয়ামীলীগের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর ব্যবস্থাপনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা শহীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:সালাম, সামসুন নাহার।
তেরখাদা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়ন তারা’র পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবিনা বেগম, যুগ্ম সম্পাদক আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
উপস্থিত ছিলেন মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, আনজুয়ারা সুমি, খাদিজা বেগম, নাসিমা কবীর,নাজমা বেগম, কাজল রেখা,দিপালী মালী, ইউপি সদস্য শিরিনা আকতার, রাবেয়া সুলতানা, চয়নিকা খাতুন, সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম,স্বপ্পা পাল, আসমা বেগম,হাসনা হেনা, আসমানী বেগম, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, যুবলীগের জসিম সরদার, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মঈন উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সেবা সংঘের তরিকুল, খলিল, সোহেল, আরাফাত, জাহিদুল, ইমন প্রমূখ।
দোয়া মোনাজাত করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক মো: অহিদুজ্জামান।
// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //
ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মুত্যু মাগুরার শ্রীপুরে

