নিজস্ব প্রতিনিধিঃ
যশোর জেলার বিভিন্ন উপজেলায় চলছে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় প্রাণহানীর ঘটনাও ঘটেছে কমপক্ষে ৩/ ৪ জনের।
স্থানীয় সরকার নির্বাচনে আগামী ২৮ নভেম্বর-২০২১ রোজ রবিবার তৃতীয় ধাপে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকগন এলাকায় বোমা ও বিস্ফোরকদ্রব্য তৈরি করছে এই মর্মে খবর পেয়ে আজ ২০ নভেম্বর -২০২১ রোজ শনিবার বেনাপোল পোর্ট থানার সমন্বয়ে গঠিত একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি ককটেল ও বোমা তৈরির উপকরণসহ চিহ্নিত সন্ত্রাসী ১. জাহিদ হোসেন (২১), পিতা- আলী হোসেন মোড়ল, গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর, ২. আলা হোসেন (২৬), পিতা- গোলাম হোসেন মোড়ল, গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর,৩.সজিব মোড়ল (২৩), পিতা- সমির মোড়ল, গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর, ৪.আজগার আলী (৫০), পিতামৃত- তোফাজ্জেল সরদার, গ্রাম -কদমতলা বারপোতা,থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরদেরকে গ্রেফতার করেন।
সংশ্লিষ্টতা ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

