ডুমুরিয়ায় ঘর বানাতে গিয়ে মাটি খুড়ার সময অস্ত ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় ঘর বানাতে গিয়ে মাটি খুড়ার সময অস্ত ও গুলি উদ্ধার

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া,সংবাদদাতা, খুলনা//

খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা এলাকায় বাড়ি বানাতে গিয়ে মাটি খুড়ার সময পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার প্রতিভা মণ্ডলের  পরিত্যক্ত অবস্থায় (ভিটাটি) জায়গা  পড়ে ছিল। সাম্প্রতি বাড়ি করার উদ‍্যেশ‍ে  শ্রমিক দিয়ে কাজ শুরু করেন । শ্রমিকরা  পিলার খোঁচার জন‍্য  দেড় ফুট মাটি নিচে গেলে  সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পান এক শ্রমিক। বিষয়টি প্রতিভা মণ্ডলকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে সহ স্থানীয় জনতা দেখতে আসেন।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ গুলো উদ্ধার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান সাংবাদিকদের  জানান,  পুলিশ সেখান থেকে একনলা বন্দুকের এক পাইপ, দোনলা বন্দুকের এক পাইপ, এসএমজি একটা, একনলা বন্দুকের গুলি ৬০ রাউন্ড, পিস্তলের গুলি ১৮ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দু রাউন্ড, গুলি ৪২ রাউন্ড এবং এসএমসজি’র একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ এগুলো উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *