এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ একরামুল মোড়ল (২০) কে মাদকসহ আটক করেছে।
এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পু্লিশ রবিবার (৯ জুলাই) আটক একরামুল কে বাগেরহাটের আদালতে প্রেরণ করেছে। আটক একরামুল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ইব্রাহীম মোড়লের পুত্র।
রামপাল থানার এসআই দেলোয়ার হোসেন শনিবার বিকেল সোয়া ৫ টায় পেড়িখালীর চেয়ারম্যানের মোড়ে অভিযান চালান। ওই সময় শেখ নাহিদুল ইসলাম প্রিন্সের চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ একরামুলকে আটক করেন।
ওই সময় চেয়ারম্যানের মোড়ের আমির আলীর পুত্র মাদক কারবারী শেখ নাহিদুল ইসলাম প্রিন্স (৪১) ও পেড়িখালীর কালাম ইজারদারের পুত্র রাজু ইজারদার (৪৪) দ্রুত পালিয়ে যায়। রাজু, একরামুল, নাহিদুল দীর্ঘ ও ফয়সাল দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে সূত্র জানায়। পলাতকদের আটকে অভিযান জোরদার করা হয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ যে করুক, কাউকেই ছাড় দেয়া হবে না।

