//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও জাতীয় প্রেসক্লাবের সদস্য ফসিহ উদ্দীন মাহতাব বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় ৮ জুলাই শনিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথির সহধর্মিনী আকিমুন নাহার, ৮৬ ব্যাজের সদস্য মোঃ এনামুল হক, এ কে এম গোলাম কবির ডিনার, মোঃ জিল্লুর রহমান, ইমাম হোসেন।
অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাবেক সভাপতি মোঃ বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, ইলিয়াস হুসাইন, হাবিবুর রহমান, গাজী আতিয়ার রহমান, বাবুল আক্তার, সুমন ব্রক্ষ্র, মোক্তার হোসেন, আক্তারুজ্জামান লিটন, মহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম মুকুল, ফরিদুল ইসলাম, এস কে বাপ্পি, এফ এম মনির, বাধন মন্ডল প্রমুখ। সংবর্ধিত অতিথি বলেন গ্রামীন সাংবাদিকতা কঠিন চ্যালেঞ্জিং, তিনি খ্যাতিমান সাংবাদিক মোনাজাত উদ্দিন এর কথা তুলে ধরেন, সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরে দেশের কল্যান মুলকসহ অনেক ভূমিকা রয়েছে। ডুমুরিয়া প্রেসক্লাব তার সন্মানে যে অনুষ্ঠানের আয়োজন করছে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

