ফকিরহাটে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী কারবারি গ্রেফতার

ফকিরহাটে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি|| 

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

আটক নারী মাদক কারবারি সুমি আক্তার বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী। রবিবার (১১ ফেব্রুয়ারি ) ভোরে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারি ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সুমি আক্তার ওরফে বকুলকে ৫কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

ওই নারী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত এবং এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *