//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
শনিবার (১০) ফেব্রুয়ারি বিকেলে সাড়ে তিনটার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গরদোহা এলাকায় ডাম্পার ট্রাকের সাথে ইজিবাইকের সংর্ঘষে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২জন।
পুলিশ / ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়ার ইট ভাটার একটি ট্রাক ইট আনলোড করে দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা নামকস্থানে পৌছালে বিপরীত দিক (চুকনগর বাজার এলাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে স্বজোড়ে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ইজি বাইকে থাকা যাত্রী উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামের মাস্টার আব্দুল হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল (২৫) ও ইজিবাইক চালক জিয়েলতলা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস(৩৫) শ্বাশুড়ী গুটুদিয়া ইউনিয়নের পশ্চিম বিলপাবলা এলাকার মৃত্য অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), শ্যালকের স্ত্রী নিপা ঢালী(২৮) উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তারা তাদেরকে মৃত্যু ঘোষনা করেন। গুরুত্বর আহত ইজিবাইক চালকের কন্যা অর্ণি বিশ্বাস (৪), খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ইজিবাইক চালক বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা ঢালী (২৮) ও শ্যালকের ছেলে অর্জিত ঢালী (৬) গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেড়িকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সাহা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায় দুঘটনায় পর মহাসড়কে প্রায় ঘন্টা খানিক গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দল ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। ডুমুরিয়া উপজেলা কুলবাড়িয়া গ্রামে অবস্থিত পুষ্পক সরদার এমএসবি ব্রিকসে যাছিলেন বলেজানা গেছে। একই পরিবারের ৪ জন নিহত ও ২জন গুরুত্বর আহত হওয়ার ঘটনার খবর পেয়ে শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরজিৎ বৈধ্য হাসপাতালে দেখতে আসেন। এবং সার্বিক ভাবে নিহত পরিবারের পাশে দাড়ান।
এসময় হাসপাতালে আগত মানুষের সমবেদনা দু:খ প্রকাশ করতে দেখা গেছে।

