কালিয়ায় অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক প্রতারণা: আটক ১

কালিয়ায় অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক প্রতারণা: আটক ১

 

কালিয়ায় অনলাইনে চটকদার পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের মামুন মোল্লা(২০) নামে এক প্রতারককে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ মঙ্গলবার (১লা জুন) বিকালে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে ভূয়া পেজ খুলে অনলাইনে পন্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছিল নড়াইলের কালিয়া উপজেলার অনলাইন প্রতারক মামুন মোল্লা নামে এক যুবক।

 

প্রতারক মামুন ফেসবুকে রংধনু শাড়ি প্যালেস নামের ঐ ফেসবুক পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে প্রতারক মামুন মোল্লাকে গ্রেফতার করেন।

প্রতারক মামুন পাটেশ্বরী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

 

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

পড়ুন দৈনিক বিশ্ব …

।।ভাগ্য বিড়ম্বনা।। সময়ের বিবর্তন ও সরকার পরিবর্তন হয়- জীবন বদলায়না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *