জেলা ডিবি পুলিশ রূপসা হতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা ডিবি পুলিশ রূপসা হতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরোঃ

খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে হালিম শেখ (৪০) নামে এক জনকে ৩০০পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। মাদক আইনে তার বিরুদ্ধে রূপসা থানার মামলা দায়ের হয়েছে, যার নং-১৬।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর সন্ধ্যায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হালিমা বেগম এর বসত বাড়ির উঠানে থেকে রামনগর গ্রামের বেল্লাল শেখ এর ছেলে মোঃ হালিম শেখকে গ্রেফতার করে। তার নিকট থেকে সর্বমোট (২০০+১০০)=৩০০ (তিনশত) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।

উল্লেখ্য যে, আসামী হালিম শেখ (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *