পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। ১৮ অক্টোবর সকাল ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল শিশু পার্কের শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হুময়ুন কবির, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিলিভ সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা আওয়ামীলীগ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সধারন সম্পাক জালাল আহমেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপরিচালক শীলা রানী দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। সেমিনার শেষে কেক কাটেন অতিথিগণ।
এদিকে সকালে কলাপাড়ায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এছাড়া শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে মহিপুরের শিববাড়িয়া নদীর উপর নির্মিন শহীদ শেখ রাসেল সেতু বর্নিল আলোক সজ্জায় ফুটিয়ে তুলেছে সড়ক ও জনপদ বিভাগ। বেলা এগারোটায় জেলা প্রশাসনের দরবার হলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে প্রথমবারের মতো পালিত হলো শেখ রাসেলের জন্ম দিবস।
//মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি//

