//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে এ খেলায় অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল দল বনাম ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকে। পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে ধামালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে গৌরীঘোনা ইউনিয়ন কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন শেখ কামাল হোসেন। সহকারী ছিলেন মোক্তার হোসেন ও মনির আহমেদ ঢালী।
ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ বাসার ও নাসির উদ্দিন। ম্যান অফ দ্যা ম্যাচ হন সুমন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড, সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক,ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান,এ্যাড, ইউসুফ আলী, তারেক মাহমুদ তারা, ইকবাল হোসেন, মিলন কান্তি মল্লিক, আঃ রাজ্জাক খান, শেখ আব্দুর রশিদ, অশোক দেবনাথ, কামরুজ্জামান টিপু, খান দেলোয়ার হোসেন, দেবব্রত সরদার,শুভংকর রায়, আশীষ পাল,গনেশ মন্ডল প্রমুখ।

