ডুমুরিয়ায় নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়ৎ উদ্বোধন

ডুমুরিয়ায় নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়ৎ উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা সদরের নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়তের  শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের এ লতিফ ফিলিং স্টেশনের পিছনে নব নির্মিত মৎস‍্য আড়ত এর ফিতা কেটে  উদ্বোধনের পর আড়ত চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

আড়তের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে ও শিক্ষক এম শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, থানা অফির্সাস ইনচাজ শেখ কনি মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, শেখ নাজিবুর রহমান নাজু, এম এম সুলতান আহম্মেদ, প্রাক্তন চেয়ারম্যান  মোল্ল‍্যা আবুল কাশেম, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, ইউপি সদস‍্য আসমা বেগম,আ’লীগ নেতা  আবু সাঈদ সরদার, বিএনপি নেতা খান আফজাল হোসেন, ইউপি সদস‍্য খান আবু বক্কার, ব‍্যবসায়ী ইব্রাহিম সরদার, আঃ করিম হালদার, ছাত্র নেতা খান আবুল বাশার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *