//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনা জেলা পর্যায়ে জাতিয় ভবিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহনের লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা দলের বাছাইকৃত খেলোয়াড়দের সাথে কুশলবিনিময ও খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা যুব উন্নযন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে খেলার মধ্যে দিয়ে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ১১ জানুয়ারী বুধবার বিকেলে স্বাধীনতা চত্বরের মাঠে ভলিভল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয।
দল গঠন ও খেলোয়াড়দের উৎসাহ অনুপ্রেরনা এবং ডুমুরিয়ার সুনাম বয়ে আনতে উপস্থিত খেলোয়াড়দের সাথে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান কথা বলেন। এসময উপস্থিত ছিলেন যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক, প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও সুজিত মল্লিক, শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, সমারেশ মন্ডল প্রমুখ।

