শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কচুয়ার বাধালে ১০দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয় পরিষদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠানের প্রতিদিন আওয়ামীলাগের অঙ্গ সংগঠন পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হবে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকির নজিবুল হক নজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তো, সাংগঠনিক সম্পাদক ও বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার দেলোয়ার হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি বনলতা দাস, সাধারন সম্পাদক রেহেনা বেগম, যুব মহিলা লীগের সভাপতি পারুল বেগম, সাধারন সম্পাদক শিপ্রা রানী দাস, শ্রমিক লীগের সভাপতি সিবাজী দাস, সাধারন সম্পাদক বাচ্চু শিকদার, সেচ্ছা সেবক লীগের সভাপতি মানিক দাস, ছাত্র লীগের সভাপতি শিবানন্দ দাস সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ও ইউপি সদস্য বৃন্দ।

