ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হলেন ২০ বছরের নাসরিন

//নিজস্ব প্রতিবেদক//

খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন।

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।

এসআই সোনিয়া বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে।

English Dainikbiswa

মোদীকে পাঠানো বিশেষ বার্তায় কি লিখেছেন পুতিন…!

প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *