গাছবাড়ীয়া এন জি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, আবুল কালাম আজাদ ছিলেন, সত্যিকার দেশ প্রেমিক ও ভাষা সৈনিক, চন্দনাইশের কৃতি সন্তান ঢাকা বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও ভাষা সৈনিক, প্রিন্সিপ্যাল আবুল কাশেমের উত্তরসূরী তামাদ্দুন মজলীস ও মুকুল ফৌজ সংগঠন ৫২ ভাষা আন্দলনের সংগঠক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম সরকারী কলেজের (১৯৪৯-৫০) সাবেক জি এস, ৫২ ভাষা আন্দলনের লড়াকু সৈনিক, মাতৃভাষাকে বাংলার জমিনে বাস্তবায়নের জন্য শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ভূমিকা ছিল অপরিসীম।
গত ১১ এপ্রিল গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ভাষা সৈনিক, আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির উদ্যোগে সভাপতি উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শাহজাহান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। প্রেস-ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ভাষা আন্দলনের গবেষক, বিশিষ্ট কলামিষ্ট মাহমুদ বিন কাসেম।
প্রধান আলোচক ছিলেন, পটিয়া ছালেহ নূর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ তৈয়বুর রহমান্। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেস-ক্লাবের সভাপতি, এড. দেলোয়ার হোসেন, প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি মাওঃ মোজাহেরুল কাদের ফারুকী, গাছবাড়ীয়া এনজি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, জোয়ারা বি.চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রমোদ রঞ্জন বড়–য়া, পিপি এস এর নির্বাহী পরিচালক, নুরুল হক চৌধুরী, সাংবাদিক শিবলী সাদেক কফিল, প্রেস-ক্লাবের সহ-সভাপতি আবু তালেব আনসারী, সাবেক প্রধান শিক্ষক, বিজয় কৃষ্ন ধর, গাছবাড়ীয়া এনজি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাংগঠনিক সম্পাদক, সরোয়ার আহসান, চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক, গাজী মোঃ আকবর হোসেন, সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, গাজী মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক এম এ হামিদ, সাংবাদিক কামরুল ইসলাম, শৈকত দাস ইমন, মাঈন উদ্দিন প্রমুখ।
সভা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ সরকার ও জাতীর কল্যাণে সর্বপোরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামীনের দরবারে মুনাজাত করা হয়।
//আবুল হাশেম, চট্টগ্রাম ব্যুরো//

