বিশেষ প্রতিনিধি খুলনা :
ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নে পরিষদের সামনে বরযাত্রী বহরের মাইক্রোবাস ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ৬ জন আহত হয়েছে।
জানা গেছে ২৬ এপ্রিল বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রী বাহী বাস ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪ সাথে বরযাত্রী বহরের মাইক্রোবাস চট্ট মেট্রো ছ-১১-১১৪৫ খর্নিয়া বাজারের সড়কের উঠার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় মাইক্রোবাসের ড্রাইভার সহ ৬ জন বরযাত্রী আহত হয়।
আহত হলেন বরুনা গ্রামের আজিজুর রহমান (২৬) আকলিমা খাতুন(৩২) আফরোজা আক্তার আঁখি(২৩) রিনা সুলতানা (৩৫) ইমন আলী (৪৫) ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। অপর আহত অজ্ঞাতনামা মাইক্রোবাসের ড্রাইভার কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে । বাস ও মাইক্রোবাসটি খর্নিয়া হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে ।

