//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //
ডুমুরিয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মো: রাকিব হাসান (১৫) নামের স্কুল ছাত্র মারা গেছে । ঘটনাটি ঘটেছে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার খলশী গ্রামে।
থানা পুলিশ ও নিহত রাকিব এর পরিবার সুত্রে জানা গেছে উপজেলার খনির্য়া ইউনিয়নের গোনালী গ্রামের মহেন্দ্র চালক আবুল কালাম এর পুত্র ও টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র রাকিব হাসান ডুমুরিয়া সদর ইউনিয়নের খলশী গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়।
বৃহস্পতিবার সকালের সে ছাগলের জন্য বাড়ির পাশ্বে একটি মেহগনি গাছের পাতা ছিড়তে গাছে উঠে এমন সময় বিদ্যুৎয়াতি গাছের ডাল ধরার সাথে সাথে রাকিব হাসান বিদুৎস্পৃষ্ট হয়ে সর্ট খেয়ে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। মামাসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তার এ মৃত্যুর খবর বাড়িতে পৌছালে পিতা মাতা সহ এলাকার প্রতিবেশি আত্নীয় স্বজন স্কুলের সহপাঠী কান্নায় ভেঙ্গে পড়ে।

