//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
শনিবার সকালে খুলনা- সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা নামক স্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে সংর্ঘষে নারীসহ দুজন নিহত আহত হয়েছেন ২৩ জন।

পুলিশ জানান, সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস খুলনা মেট্রো – জ -০৪-০০৯৯ মহাসড়কের মেছাঘোনা নামক স্থানে পৌঁছালে খুলনা গামী একটি প্রাইভেটকার এর ঢাকা মেট্রো গ-৩৯-৩৬৬৯ এর সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পর বাসটি রাস্তার উপর উল্টে পড়ে। দুঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।
এর মধ্যে বাসযাত্রী মাদারীপুরের বেবি বেগম (৫০) কে হাসপাতালে মারা যায়। এবং নিহত প্রাইভেটের চালকের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ ডুমুরিয়া হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে। আহত বাস যাত্রীরা হলেন শাহেদ হাসান, সবুজ, তুহিন, রাবেয়া খাতুন, হীরা বেগম, সবুজ খান, হাসান ,আহাদ গাজী, বাবুল শরীফ, উম্মে সালমা, আনোয়ারা বেগম, আমেনা বেগম, নুর ইসলাম, রিজিয়া বেগম, জাহাঙ্গীর কবির, বিল্লাল হোসেন, মোস্তফা শেখ, আইয়ুব আলী প্রমুখ।
আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা সুলতানা পারভীন (৫৫) ও জেসমিন কবিরের (৩০) অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দূঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করেছে।

