ডুমুরিয়া সংবাদদাতা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার জিলের ডাঙ্গা ও টিপনা বালিয়াখালী নামক স্হানে ৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টার সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শী,পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা, মোটরসাইকেল (খুলনা-হ ১২-০৯৪১) জিলেরডাঙ্গা নামক স্হানে পৌছালে পিছন দিক দিয়ে আসা দ্রুতগামী অজ্ঞাত প্রাইভেট কার মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্হলে আরোহী ডুমুরিয়ার পশ্চিম শোভনা এলাকার আ: আজিজ শেখ(৫৫)ঘটনাস্হলে নিহত হন। অপর আরোহী রানাই গ্রামের সিদ্দিক মোল্যা(৫৫)গুরুত্বর আহত হন। অপর দিকে মহাসড়কের টিপনা বালিয়াখালী নামক স্হানে মোটর সাইকেল আরোহি কয়রা থানা এলাকার সাদ্দাম সরদার(৪৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম উভয় দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করলে আহতদের অবস্হার অবন্নোতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জাহিদুর রহমান বিপ্লব

