জাতীয় মৎস্য সপ্তাহে রূপসায় র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহে রূপসায় র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

//রূপসা প্রতিনিধি//

“নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে গত ২৪ থেকে ৩০ জুলাই দেশব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ কমিটির আয়োজনে রূপসায় যথাযথভাবে মৎস্য সপ্তাহে সড়ক র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে উপজেলার পুকুরে পোনা অবমুক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়রম্যাান মো. কামাল উদ্দিন বাদশা।

আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এবং স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা ওসি মো. শাহিন। তাছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন- প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা বেগম, কৃষি অফিসের এসএম ফেরদৌস, নৌ-পুলিশ এসআই নজরুল ইসলাম, কোষ্টগার্ড পেটি অফিসার মো. নজরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা আ: হালিম, সৈয়দ মোরশেদ আলম বাবু প্রমূখ। সভায় মৎস্য চাষির মধ্যে বক্তব্য রাখেন- মো. মনির মোল্যা, মৎস্যজিবী মো. শামিম বাবু, অলোক চন্দ্র দাস। দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের গলদা ক্লাষ্টার ঘের চাষিদের পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *