জাতীয় কন্যা শিশু দিবসে রূপসায় আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় কন্যা শিশু দিবসে রূপসায় আলোচনা সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক আলোচনা সভা গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কন্যা শিশু দিবসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী রিলিফ বাংলাদেশ জেলা সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়া, রূপসা থানা এ এস আই লিপি খানম, প্রেসক্লাব রূপসা সভাপতি রাজু আহম্মেদ খান শহিদ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ : রাজ্জাক শেখ, সাংবাদিক গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা মাধুরী সরকার।

নৈহাটী কিশোর-কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষিকা সায়মা ফেরদৌসি’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম মুরশীদ আলী, আ: মজিদ শেখ, গোলাম হোসেন ডালিম সহ বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কিশোর-কিশোরী ক্লাবের ছোট শিশুরা একক সঙ্গিত, কবিতা আবৃতি, দলীয় সঙ্গিত পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *