//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
খুলনার ডুমুরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষে ৩০ অক্টোবর সোমবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শাহাঙ্গীর আলম। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস , উপজেলা ইন্সটেক্টর মোঃ মনির হোসেন , সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান,সামিরুল আলম , শফিকুল ইসলাম ,পলাশ সাহা প্রমুখ। সভাশেষে হাত ধোয়া কৌশল ও নিয়ম সম্পর্কে প্রশিক্ষন ও অবহিত করা হয়।

