//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত থেকে মসজিদ গুলো শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ডুমুরিয়া সদরে নির্মিত মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী সংযুক্ত থেকে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান , খুলনা গনপুর্ত বিভাগ -২ এর নির্বাহি প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান , উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, মসজিদে নির্মানের ঠিকাদার মো: শফিকুল ইসলাম মধু, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান , শেখ দিদারুল হোসেন দিদার , অধ্যক্ষ সমরেশ মন্ডল , গোপাল চন্দ্র দে , তুহিনুল ইসলাম , ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আব্দুল গফফার প্রমুখ।
এসময় ফাউন্ডেশনের শিক্ষক মন্ডলী ও মড়েল কেয়ার টেকররা উপস্থিত ছিলেন।

