//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে চক্রান্তকারীরা হিংসার আগুনে জ্বলছে। একের পর মিথ্যাচার করে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। ঈদের আগে অসহায় গৃহহীনদের গৃহদান করায় নতুন দিগন্তের এক বিষ্ময়কর সৃষ্টি করেছেন।
গতকাল বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন গ্রামের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সরকার নানমুখী পদক্ষেপ নিয়েছে। ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত শিখরে পৌছে দিয়েছেন।
নেতাকৃর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনগনের দৌরগড়ায় পৌছে দেওয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক এ্যাড: সুজিৎ অধিকার, জেলা আওয়ামীলীগ নেতা বিএম ছালাম, মোস্তফা কামাল খোকন, রবীন্দ্রনাথ মন্ডল, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, মোজাফ্ফার মোল্যা, প্রকৌশলী প্রেম কুমার, খায়রুল ইসলাম, অজয় সরকার, আজগর হোসেন তারা, শিউলি সরোয়ার, জামিল খান, সরকার জাকির হোসেন, মাফুজুর রহমান সোহাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, মোখলেচুর রহমান বাবলু শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, আবু সাঈদ সরদার, নাজিবুর রহমান, সুলতান আহম্মেদ, জি এম ফারুক, কাজী আলমগীর, মোল্যা সোহেল রানা, গোবিন্দ ঘোষ, মাসুদ রানা প্রমুখ। আলোচনা শেষে দেশ জাতির কল্যানে এক দোয়া অনুষ্ঠিত হয।

