//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২৭ এপ্রিল বুধবার বিকেলে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
ইফতার মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সমিতির সভাপতি রাকিবুজ্জামান সরদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার শিক্ষক মো: রবিউল ইসলাম, সমারেশ রায়, আব্দুল্লাহ আল কবির, মোস্তাফিজুর রহমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, হাছিনা খানম ঝর্না, মনিকা কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে এতিম শিশুদের আর্থিক সহায়তা ও শিক্ষা পরিবারের সদস্য ত্রীদিপ মল্লিকের পুত্র অভিক মল্লিক মেড়িকেল দেশের ৩য় স্থান পাওয়ার তাকে ক্রেস্ট প্রধান করা হয।

