//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া, ছয়বাড়িয়া, বরুনা গ্রামের সনাতন ধর্মানুলম্বী মানুষের শেষ কৃর্ত সম্পন্ন মহাশ্মশানের নতুন পাকা ভবন নির্মাণ কাজ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান – গাজী এজাজ আহমেদ এলাকা বাসীর দাবীর প্রেক্ষিতে মহা শ্মশানটি পাকা করনের ব্যবস্থা করেন এবং শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১নং ধামালিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

