ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ -ই- মিলাদুন্নবী( সা:) পালিত

ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ -ই- মিলাদুন্নবী( সা:) পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ -ই-  মিলাদুন্নবী  ( সা:) পালিত হয়েছে। এ  উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে  ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সস্ট্রাক্টর মনির হোসেন, উপজেলা  কৃষি সম্প্রসারন অফিসার মোঃ হামিদুল ইসলাম, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মোক্তার হোসেন, সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার শিক্ষক  ফযজুল করিম, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সাংবাদিক রুহুল আমিন,  ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকর সাইদুর রহমান ও হাফিজুর রহমান, হাফেজ অহিদুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা  পরিষদের খতিব মুফতি ফযজুল করিম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *