//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ডুমুরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ুথ সদস্য শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ প্রদান করা হয়েছে।

সংস্থার অধিকার এখানে এখন প্রকল্পের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুযায়ী সাহস নোয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়, হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সাহস ইউনিয়নের কমিউনিটি সেন্টার, উপজেলার সদর পোস্ট অফিস ও ব্র্যাক অফিসের সদস্যদের মাঝে ১হাজার গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (দাবি )দেবদাস, ব্র্যাক উপজেলা শাখার ম্যানেজার শিবদাস, ম্যানেজার (প্রগতি) নাজনীন নাহার, স্ব স্ব স্কুলের শিক্ষক মন্ডলী, ইয়ুথ সদস্য বৃথি, আরদীন, রাব্বী, রুপা, সুচিত্রা, আকাশ, নয়ন, বিদুৎ, জয়, আলামিন, মহুয়া প্রমুখ।

