শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে বরিশালের মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ।করোনাকালে প্রকৃতির খেয়ালে আজ মানুষ এক বিরূপ পরিস্তিতির মাঝেই বসবাস করছে। কিন্তু সময় থেমে নেই, কয়েকদিন পরেই আসছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বরিশাল নগরীর পূজামন্ডপ গুলোতে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও মৃৎশিল্পীরাসহ আয়োজক কমিটির সদস্যরা। মন্ডপগুলো সাজানো হচ্ছে নানান সাজে। কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ।সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ।
উৎসব মানেই পরিবারের ছোট বড় সবার নতুন পোশাক বিভিন্ন আয়োজন অথচ বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবছর উৎসব পালনে সাধ এবং সাধ্যের সমন্বয় করাটা কঠিন। এছাড়াও করোনা মহামারীর এসময়ে স্বাস্থ্য বিধি মেনে পুজা করার তাগিদ দিচ্ছেন বরিশাল মহানগর পূজা কমিটি। পূজা উপলক্ষে আমাদের প্রত্যাশা, পূজাটা যেন সুন্দর সুষ্ঠুভাবে উঠাতে পারি এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পারি।তবে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে বিসিসির ৭নংওয়ার্ড কাউন্সিলর ২ নং প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাউনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, আর সবগুলো পূজা মন্ডপকে কঠোর নিরাপত্তার আওতায় নিতে সাদা ও পোষাকধারী পুলিশ সদস্যদের সাথে প্রায় ১০হাজারের বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //
নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হলেন-আ’লীগ প্রার্থী সুশান্তকুমার দাস

