গত ২৪ ঘন্টায় দেশে মহামারী করোনা ভাইরাসে মারা গেছেন ৬৩ জন । দেশে মোট মৃত্যু ৯৪৪৭ জন । গতদিন মঙ্গলবার ছিল সর্ব্বোচ্চ মৃত্যু ৬৬ জন ।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জন।
করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।
।। নিউজ ডেস্ক ।।

