//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে যোগদান করেছেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আসিফ রহমান এর দপ্তরে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহ, অফিস সহকারী মোঃ মোছাদ্দেদ হোসেনসহ কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ সিনিয়র সহকারি কমিশনার হিসাবে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলীর কারনে পদটি শুন্য হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ভূমি অফিসের দায়ীত্ব পালন করে আসছিলেন। নবাগত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আফরোজ শাহীন খসরু ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে গত ২৫ জুলাই ২০২১ইং তারিখে তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার স্থায়ী বাসিন্দা।

